মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বাতিল হচ্ছে না স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
বাতিল হচ্ছে না স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি

শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে তদারকি বা পরিদর্শনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই আদেশকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিলুপ্তি বলে ছড়ালেও মূলত শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয় দেখভাল করতেই এ নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হোসেন বলেন, স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি বাতিল হবে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে দেশের সংকটময় পরিস্থিতিতে সব স্থানে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় মূলত মাঠ প্রশাসনের মাধ্যমে মনিটরিং কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই নির্দেশনায় বলা হয়, জেলা প্রশাসক সম্মেলন-২০২২ এর সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি/ পরিদর্শন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তদারকি/ পরিদর্শন কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ ভাগ বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। এর জন্য প্রতিটি প্রতিষ্ঠানে একটি মনিটরিং টিম রাখারও নির্দেশনা দেয়া হয়েছে। এই টিম প্রতি মাসের প্রথম সপ্তাহে একটি রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে।

এক্ষেত্রে কেউ যদি অযথা বিদ্যুৎ অপচয় বা কক্ষের লাইট এসি নিয়মের বাইরে ব্যবহার করে তাকে সতর্ক করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com