মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

শিক্ষক হত্যায় একই পরিবারের তিনজনের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে
শিক্ষক হত্যায় একই পরিবারের তিনজনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের শৈলকুপায় স্কুলশিক্ষক খান মোহাম্মদ আলাউদ্দীন হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, শৈলকুপা উপজেলার শিতালী গ্রামের গোলাম কুদ্দুস খানের ছেলে রান্নু খান, শামছুর রহমান খানের ছেলে জামাল খান ও তার ভাই কানু খান।

আসামিদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি একই গ্রামের ওমেদ আলী খানের ছেলে শামছুর রহমানকে আমৃত্যু দণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আসামিরা সবাই একই পরিবারের সদস্য।

আদালতের দেয়া রায় সূত্রে জানা গেছে, সুপারি গাছের মালিকানা নিয়ে বিরোধের সূত্র ধরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর এজাহারকারী শিউলী খাতুনের ভাসুরের ছেলে রিপন আনসারীকে বাড়িতে ঢুকে মারধর করে দণ্ডপ্রাপ্তরা। এ সময় স্কুলশিক্ষক খান মোহাম্মদ আলাউদ্দীন ভাতিজাকে ঠেকাতে গেলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী শিউলী খাতুন বাদী হয়ে ৭ জন আসামির নাম উল্লেখসহ আরও ৪/৫ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাড ইসমাইল হোসেন বাদশা, এজাহারকারীর পক্ষে অ্যাড. তারিকুল আলম ও আসামিপক্ষে অ্যাড. শামসুজ্জামান তুহিন মামলাটি পরিচালনা করেন।

রায়ের পর হতাকাণ্ডের শিকার খান মোহাম্মদ আলাউদ্দীনের ছেলে শৈলকুপার হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল ইসলাম খান বলেন, চোখের সামনে আমার পিতাকে নির্মমভাবে হত‍্যা করা হয়। এই রায়ে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। তিনজন আসামিকে আদালত খালাস দিয়েছেন। তারা সরাসরি হত্যা মিশনে অংশ নিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে আমার মা উচ্চ আদালতে আপিল করবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা বলেন, আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি। দ্রুত এই রায় কার্যকর যেন হয় সেই আশা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com