মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সাগরে ট্রলারডুবিতে আরও ৩ জেলের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে
সাগরে ট্রলারডুবিতে আরও ৩ জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মহেশখালী চ্যানেল থেকে রোববার সকাল সোয়া ১০টার দিকে তাদের লাশ ভাসতে দেখেন জেলেরা। পরে স্বজনরা কোস্টগার্ডের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে দুর্ঘটনাকবলিত ট্রলারের মালিক জাগের হোসেন বলেন, বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এ নিয়ে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।

কোস্টগার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার। ট্রলারের ১৯ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে তীরে ফেরেন আরও তিনজন।

নিখোঁজ আটজনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুল নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ছয়জনের মধ্যে আজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com