মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

১২ দিন ধরে ধর্মঘট পালন করছেন ২৩ চা-বাগানের ৪০ হাজার শ্রমিক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
১২ দিন ধরে ধর্মঘট পালন করছেন ২৩ চা-বাগানের ৪০ হাজার শ্রমিক

৩০০ টাকা মজুরির দাবিতে টানা ১২ দিন ধরে ধর্মঘট পালন করছেন হবিগঞ্জের ২৩টি চা-বাগানের ৪০ হাজার শ্রমিক। মজুরি নির্ধারণে বুধবার ১০টা থেকে চুনারুঘাট উপজেলা সদরে হবিগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে শ্রমিকদের বৈঠক চলছে। আলোচনা সফল হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে তারা কাজে যোগ দিতে পারেন।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা–বাগানে জেলা প্রশাসনের সঙ্গে চা-শ্রমিকদের ২৩টি পঞ্চায়েত কমিটির সভাপতি ও সম্পাদকদের বৈঠক হয়। এতে দুই শতাধিক শ্রমিকনেতা উপস্থিত ছিলেন। তবে ২৩টি চা-বাগান নিয়ে গঠিত লস্করপুর ভ্যালির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা অনুপস্থিত থাকায় অসমাপ্ত থাকে এ আলোচনা। তাই আজ সকাল ১০টা থেকে আবার চুনারুঘাট উপজেলা সদরে পঞ্চায়েত ও ভ্যালি নেতাদের নিয়ে বসেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, টানা তিন দিন ধরে শ্রমিকদের সঙ্গে আমরা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা করে আসছি। হয়তো আজ তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন।

চুনারুঘাট উপজেলার চান্দপর চা–বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সরকার বলেন, জেলা প্রশাসন, দু-তিন দিন ধরে ভ্যালি প্রধান ও চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে আলোচনা করে আসছে। সরকারের সঙ্গে কী আলোচনা হলো বা মজুরি নিয়ে কতটুকু সমঝোতা হয়েছে, সমিতি ও ভ্যালি প্রধানেরা পঞ্চায়েত কমিটিকে তা জানাননি। এই অস্পষ্টতার কারণে সাধারণ শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com