মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ব্যাংকগুলোর জন্য ডলারের দাম নির্ধারণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
ব্যাংকগুলোর জন্য ডলারের দাম নির্ধারণ

রেমিট্যান্স ও আমদানি-রপ্তানির জন্য ব্যাংকগুলোকে ডলারের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা রোববার সন্ধ্যায় এক সভা করে এই দাম নির্ধারণ করেছেন। নতুন এ দাম সোমবার থেকে কার্যকর হবে।

নির্ধারিত দাম অনুযায়ী দেশের ব্যাংকগুলো সোমবার প্রবাসীদের কাছ থেকে ডলার আনতে প্রতি ডলারের জন্য সর্বোচ্চ দাম দিতে পারবে ১০৮ টাকা। আর রপ্তানি আয় নগদায়ন করতে হবে সর্বোচ্চ ৯৯ টাকা দামে। আমদানির ঋণপত্র নিষ্পত্তিতে প্রতি ডলারের দাম হবে সর্বোচ্চ ১০৪ টাকা ৫০ পয়সা।

ডলারের চাহিদা ও জোগান পর্যালোচনা করে প্রবাসী আয়, রপ্তানি ও আমদানির ক্ষেত্রে দাম নির্ধারণের জন্য এ সভায় মিলিত হন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) শীর্ষ নেতারা। সোনালী ব্যাংকের মতিঝিলের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার বাফেদা ও এবিবির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সভায় সিদ্ধান্ত হয়, সব ব্যাংকে ডলারের দাম হবে এক। ব্যাংকগুলো নিজেরাই এ দাম নির্ধারণ করবে। তারই অংশ হিসেবে আজ নিজেরা সভা করে ডলারের দাম ঠিক করেছেন বাফেদা ও এবিবির নেতারা।

সভা শেষে বাফেদার চেয়ারম্যান আফজাল করিম সাংবাদিকদের বলেন, বেঁধে দেওয়া নতুন এই দাম সব ব্যাংক মেনে চলবে।

সভা শেষে এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, সময়ে-সময়ে এই দাম পরিবর্তন হবে। আশা করছি, এর মাধ্যমে বাজারে স্থিতিশীল ফিরে আসবে। বর্তমানে ডলারের যে দাম, সেই অনুযায়ী নতুন দাম নির্ধারণ হয়েছে। ফলে এর চেয়ে বেশি দাম বাড়ার কারণ নেই। বাজারভিত্তিক এই দাম বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা ও তদারকি করবে। তবে দাম নির্ধারণ হবে বাজারের ওপর ভিত্তি করেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com