মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষা সচিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষা সচিব

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেছেন, প্রশ্নফাঁসের বিষয়ে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

আবু বকর ছিদ্দীক বলেন, এ বছর সেপ্টেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও আগামী বছর পরীক্ষা আরও এগিয়ে নিয়ে আসা হবে। আগে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে শুরু হতো। আমরা সেখানে ফিরে যেতে না পারলেও মার্চে শুরু করার পরিকল্পনা রয়েছে।

সচিব বলেন, সারাদেশে কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণে অসুবিধা হয়নি। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছে। সড়কে যানজট ও বৈরী আবহাওয়ার কথা চিন্তা করেই এবার সকাল ১০টার পরীক্ষা ১১টায় নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা।

এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছরের তুলনায় এবার ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী কম।

প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

উল্লেখ্য, গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com