মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

তিন দেশ থেকে এক লাখ টন সার কিনবে সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
তিন দেশ থেকে এক লাখ টন সার কিনবে সরকার

সরকার তিনটি দেশ থেকে এক লাখ টন সার কিনবে। এতে ৭১৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয় হবে। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব থেকে এই সার কেনা হবে।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

সাঈদ মাহবুব খান জানান, সভায় অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়। যেখানে শিল্প মন্ত্রণালয়ের দুটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, স্থানীয় সরকার বিভাগের একটি ও বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাবনা ছিল। এগুলোর মধ্যে ক্রয় কমিটি চারটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে দুই হাজার ৪৯৪ কোটি ৫০ লাখ ২ হাজার ৪৯৮ টাকা।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা।

পাশাপাশি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনাজাত থেকে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া কৃষি মন্ত্রণালয় অধীন থাকা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে অষ্টম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ৩০৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের এ অতিরিক্ত সচিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com