মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

যাদের বিরুদ্ধে মামলা, তাদেরই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
যাদের বিরুদ্ধে মামলা, তাদেরই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির খুলনার সমাবেশে যাদের বিরুদ্ধে মামলা আছে বা নাশকতা করতে পারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শ‌নিবার দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিসিএস উইমেন নেটওয়ার্ক এর চতুর্থ বার্ষিক সবার শেষে গণমাধ্যমকে এই কথা বলেন তি‌নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। সমাবেশের সময় খুলনায় বাস বন্ধ রাখা বিষয়ে তিনি বলেন, বাস বন্ধ রাখা একান্তই তাদের ব্যাপার। এ বিষয়ে সরকারের কোন এখতিয়ার নেই।

পুলিশদের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে সরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়মিত প্রক্রিয়া। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে তাদেরকে অবসরে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর তালিকা তৈরি করে।

জন্ম থেকে জাতীয় পরিচয় পত্রের তৈরির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়টি নির্বাচন কমিশন জানিয়েছে এটা তাদের একান্ত অভিমত। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে ছিল তাই থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com