বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্ট মার্টিনে ডুবে গেছে ১৩ ট্রলার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্ট মার্টিনে ডুবে গেছে ১৩ ট্রলার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাববে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সৈকতে সোমবার ১৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলো জেটির কাছাকাছি নোঙর করা ছিল। জোয়ারের সময় সাগর উত্তাল থাকায় নোঙর করা এসব ট্রলার ডুবে যায়। তবে সেখানে আরো ট্রলার নোঙর করা অবস্থায় প্রবল বাতাস ও উত্তাল সাগরতীরে আছড়ে পড়ছে।

সেন্ট মার্টিনের বাসিন্দারা জানান, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় অনেক দিন ধরে ট্রলারগুলো তীরে নোঙর করা অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দ্বীপে সকাল থেকে প্রবল ঝোড়ো বাতাস বইছে। এ কারণে সাগরের উত্তাল ঢেউ তীরে আঘাত হানছে। এতে ট্রলারগুলো ডুবে যায়।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে প্রবল বাতাস শুরু হয়েছে। জেটির কাছাকাছি নোঙরে থাকা কয়েকটি ফিশিং ট্রলার ডুবে গেছে। তার মধ্য সাগরে ভেসে গেছে দুটি ট্রলার। উপকূলের লোকজনকে সরিয়ে দ্বীপের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com