মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ১০ হাজার ঘরবাড়ি, ৬ হাজার হেক্টর জমির ফসল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ১০ হাজার ঘরবাড়ি, ৬ হাজার হেক্টর জমির ফসল

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৬ হাজার হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে এবং ১ হাজার মৎস্য ঘের ভেসে গেছে। আর মারা গেছেন মোট নয়জন মানুষ।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এসব তথ্য জানান। এসময় তিনি বলেন, শুকরিয়া, এটা ঘূর্ণিঝড় পর্যন্ত ছিল, কোনো সুপার সাইক্লোনে রূপান্তরিত হয়নি। বাতাসের গতিবেগ ৮০ কিলোমিটারের উপরে যায়নি।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ৬ হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদে আনা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় গতকাল মধ্যরাতে আশ্রয় নেয়া মানুষ বাড়ি যাওয়া শুরু করেন। আজ সকালের মধ্যে সব আশ্রয়কেন্দ্র খালি হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি ভোলা, নোয়াখালী ও চট্টগ্রামের উপর দিয়ে বয়ে গেছে। ৪১৯ ইউনিয়নের ১০ হাজার ঘরবাড়ি এবং ৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এক হাজার মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের তরফ থেকে ঘর মেরামতের জন্য টিন দেয়া হবে। আর যাদের মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সুদমুক্ত ঋণ পাবেন।

প্রতিমন্ত্রী জানান, মারা যাওয়া নয়জনের মধ্যে একজন বাদে সবাই মারা গেছেন ঘরের ওপর গাছ চাপা পড়ে। আর একজন ঘরের বাইরে গাছচাপায় মারা গেছেন। মৃত ব্যক্তিদের মরদেহ দাফন বা সৎকারের জন্য প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়া প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, ঝড়ে প্রায় দুই হাজার বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের চার কোটি ৮০ লাখ গ্রাহকের মধ্যে ৮০ লাখ গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন আছেন। বিকালের মধ্যে এর ৭০ শতাংশ বিদ্যুতের আওতায় চলে আসবে বলে আশা করছি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রকৃত ক্ষতির প্রতিবেদন পেতে সাত থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগবে। আগামী ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com