মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

প্রশাসনে বড় রদবদল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
প্রশাসনে বড় রদবদল

এক সিনিয়র সচিব এবং দুই সচিবকে বদলি করেছে সরকার। এছাড়া এক সচিবকে সিনিয়র সচিব পদে এবং তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। তিনি স্থানীয় সরকার বিভাগেই থাকছেন।

শিল্প সচিব জাকিয়া সুলতানাকে তথ্যসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরিদ আহাম্মদকে (অতিরিক্ত সচিব) পদোন্নতি দিয় প্রাথমিক ও গণশিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা (অতিরিক্ত সচিব) সচিব পদোন্নতি পেয়ে একই জায়গায় পদায়িত হয়েছেন।

জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম নিয়োগ পেয়েছেন নির্বাচন কমিশন সচিব পদে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com