বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৬সদস্য আটক

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৬সদস্য আটক

নওগাঁয় রাস্তায় গাছ ফেলে বিভিন্ন পরিবহনে ডাকাতির সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৬সদস্য গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ অক্টাবর রাত অনুমান ১.৫০ঘটিকায় জেলার মহাদেবপুর থানাধীন সতীহাট মহাদেবপুর গামী পাকা রাস্তার সুলতানপুর নামক স্থানে আনুমানিক ৮/১০জন ডাকাতকদল গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে মাইক্রোবাস এবং পিকআপ ঠেকিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে ৮/১০টি মোবাইল ফোন ও নগদ ২৮ হাজার ২০০শত টাকার মালামাল লুট করে নেয়।

এই ঘটনার শিকার মহাদেবপুর থানার মহাদেবপুর দুলালপাড়ার মৃত মমতাজ হোসেনের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে গত বুধবার মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে জড়িত ডাকাতদের শনাক্তকরন, গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারে করে জেলা পুলিশের একটি চৌকস দল। গত বুধবার রাতে জেলার মান্দা, নিয়ামতপুর, পোরশা ও মহাদেবপুর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা জেলার মান্দা উপজেলার চকজামদই গ্রামের লুৎফর রহমানের ছেলে ডাকাতদলের সদস্য তারেক ওরফে হৃদয় (২৫), একই উপজেলার মোয়াই গ্রামের সাত্তারের চেলে জুয়েল (২৬), নিয়ামতপুর উপজেলার ভবানীপুর দামনাশপাড়ার ইছাহক আলীর ছেলে নুরুজ্জামান সাগর (২৮), একই উপজেলার পরানপুর (বরাইল দেনপুকুরপাড়া) গ্রামের বিকাশ (২৬), পোরশা উপজেলার শোভাপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে হায়দার আলী (৩২) ও একই গ্রামের শুকুর মিস্ত্রির ছেলে মেহেদী (২১)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ডাকাতিকৃত ৩টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত চায়নিজ কুড়াল, হাসুয়া, হ্যান্ডকাপ, চাকু এবং লাঠি উদ্ধার করা হয়। এরা সবাই একাধিক ডাকাতির মামলার আসামীও। সকল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও তিনি জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জয়ব্রত পালসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com