বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

রংপুর সিটি ভোট ২৭ ডিসেম্বর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে
রংপুর সিটি ভোট ২৭ ডিসেম্বর

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১ ডিসেম্বর বাছাই হবে এবং ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

সোমবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে রংপুরের ভোটের এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে ভোট হবে ইভিএমে। সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকার নির্বাচন ভবন থেকে নির্বাচন পর্যবেকেক্ষণ করবে ইসি। ইসির যুগ্মসচিব নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেনকে রংপুর সিটি ভোটের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে।

দেশের পাঁচ পৌরসভা, ৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১৮টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ নির্বাচনেরও তফসিলও এদিন ঘোষণা করেছে ইসি।

জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়ায় ভোট হবে ২৯ ডিসেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী এসব নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

একই তফসিলে ৪৮ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১৮ ইউপির বিভিন্ন পদে উপ নির্বাচন হবে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জরি করবেন।

রংপুরের মত পাঁচ পৌরসভা এবং ইউপির ভোটেও ইভিএম ব্যবহার করা হবে। পাঁচ পৌরসভাতেও সিসি ক্যামেরা দিয়ে নির্বাচন পর্যবেকেক্ষণ করবে ইসি।

সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এসব নির্বাচনে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন ইসি সচিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com