সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

কণ্ঠশিল্পী আকবর আর নেই

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
কণ্ঠশিল্পী আকবর আর নেই

‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার দুপুরের দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

ফাতেমা বলেন, মানুষটাকে ধরে রাখতে পারলাম না। অবশেষে আমাদের ছেড়ে একেবারে চলেই গেল। সবাই দোয়া করবেন ওর জন্য।

প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন আকবর। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায় বলে জানান তার স্ত্রী। এর আগে কয়েকদফা ভারতে চিকিৎসা হয় তার। পা কেটে ফেলার আগেও ভারতে তার চিকিৎসার জন্য নেয়ার চেষ্টা চলছিলা।

দীর্ঘদিন ধরে অসুস্থ আকবর আলী গাজী ডায়াবেটিস ও কিডনির জটিলতা জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

রিক্সা চালক থেকে ‘ইত্যাদি’র মাধ্যমে দেশ বিদেশে গায়ক হিসেবে পরিচিতি পান আকবর। ইত্যাদিতে তার গাওয়া গান ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- কিশোর কুমারের গানটি গেয়ে জনপ্রিয়তা পান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com