বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

২ লাখ ১০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে
২ লাখ ১০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কানাডা থেকে মোট ২ লাখ ১০ হাজার টন ইউরিয়া সার ও সারের কাঁচামাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবে ওই সার কেনার অনুমতি দেয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিষয়টি সাংবাদিকদের জানান। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সাঈদ মাহবুব খান বলেন, ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাব দিয়েছিল বিসিআইসি। এধরনের কেনাকাটায় আগেরবার প্রতি টনে ৮২০ ডলার খরচ হয়েছে। এবার খরচ হবে ৬৭৪ ডলার। সব মিলিয়ে এবার ফসফরিক অ্যাসিড কিনতে খরচ হবে ২১৫ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৮৮০ টাকা।

সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোবাল ডিস্ট্রিবিউশনের কাছ থেকে ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কিনতে বিসিআইসির একটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর আগের লটে প্রতি টনে ৬২৬ দশমিক ৬৭ ডলার খরচ হলেও এবার দাম পড়েছে ৫৯৪ দশমিক ১৭ ডলার।

বিসিআইসির আরেক প্রস্তাবে সৌদি আরবের সাবিক এগ্রিনিউট্রেন্টের কাছ থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। তাতে প্রতি টন সারের দাম পড়ছে ৫৯৪ দশমিক ১৭ ডলার, আগের লটে খরচ হয়েছিল ৬২৫ দশমিক ৮৩ ডলার। এই কেনাকাটায় মোট খরচ হচ্ছে ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকা। এর পরের লটে একই দামে সাবিক এগ্রি থেকে আরও ৩০ হাজার টন ইউরিয়া কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বিএডিসি কানাডা থেকে ৫০ হাজার টন এমওপি এবং সৌদি আরক থেকে ৪০ হাজার টন ডিএপি সার কেনার প্রস্তাব দিয়েছিলো। পরে ক্রয় কমিটি অনুমোদন দেয়।

সাঈদ মাহবুব খান বলেন, সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনতে এবার খরচ হচ্ছে ৩০৮ কোটি ৭৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা। আগের কেনাকাটায় প্রতিটন ডিএপি সার ৮২৬ দশমিক ৫০ ডলারে কেনা হয়েছিল, এবার দাম কমে দাঁড়িয়েছে ৭২৫ দশমিক ২৫ ডলার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com