বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

১০ তারিখে বিশৃঙ্খলা হলে প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
১০ তারিখে বিশৃঙ্খলা হলে প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ তারিখের গণ-জমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধন কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১০ তারিখ নিয়ে বিএনপির হুংকারে কোনো কাজ হবে না। কারণ আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে। আমরা সে জন্যই ইলেকশনকে বিশ্বাস করি। জনগণের ম্যান্ডেটকে বিশ্বাস করি। ১০ তারিখের গণ-জমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্বপরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেয়ার জন্য এ কাজ করেছে। তাদের গ্রেপ্তার জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে।

তিনি বলেন, বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে। এমনটাই তারা বলে আসছে। ১০ তারিখের গণ-জমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com