সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ওমরাহ হজ করতে মক্কায় পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
ওমরাহ হজ করতে মক্কায় পূর্ণিমা

বিয়ের পর ঘরনি হয়ে উঠেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। হানিমুন শেষে দেশে ফিরে অংশ নিয়েছিলেন নতুন সিনেমার শুটিংয়ে। এরপর অবকাশ যাপন শেষে এবার ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারসহ সৌদি আরবে গেছেন এই নায়িকা।

মক্কা থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি দিয়েছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। শুক্রবার (২৫ নভেম্বর) একটি ছবি পোস্ট করে রবিন জানান, তারা নিরাপদভাবে মদিনায় গিয়ে পৌঁছেছেন। ছবিতে তার সঙ্গে দেখা গেলো পূর্ণিমা ও তার কন্যা উমাইজাকে।

এরপর শনিবার (২৬ নভেম্বর) মসজিদে নববী থেকে একটি ছবি শেয়ার করেন রবিন। সেখানে তার বাহুডোরে রয়েছেন পূর্ণিমা। ধারণা করা হচ্ছে, মদিনার পর মক্কায় গিয়ে তারা ওমরাহ পালন করবেন।

এদকে পূর্ণিমা নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে মদিনা সফরের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন। সেখান থেকে জানা গেলো, শুধু স্বামী-সন্তান নয়, পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন তাদের সঙ্গে।

স্বামী-সন্তান নিয়ে পূর্ণিমার মক্কা-মদিনা সফরের খবর শুনে উচ্ছ্বসিত নায়িকার ভক্তরাও। তারা এই দম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন। পূর্ণিমা-রবিন ওমরাহ সেরে কবে নাগাদ দেশে ফিরবেন, তা অবশ্য এখনও জানা যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com