বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

৪ হাজার কোটি টাকা ধার নিলো ৫ ইসলামী ব্যাংক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে
৪ হাজার কোটি টাকা ধার নিলো ৫ ইসলামী ব্যাংক

সংকটে পড়ায় দেশের শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ১৪ দিন মেয়াদে এ সুবিধা পাবে ইসলামি ধারার এসব ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সুবিধা দেয়ার প্রথম দিনই গতকাল মঙ্গলবার ৫টি ইসলামী ধারার ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা ধার নিয়েছে। এ টাকা বুধবার ব্যাংকগুলোর হিসাবে যুক্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়েছিল, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ তারল্য সুবিধা দেয়া হবে। শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এ সুবিধা নিতে একটি ফর্মে আবেদন করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে ৫টি ইসলামী ব্যাংককে ৪ হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার ব্যাংকগুলোর হিসাবে এসব টাকা যুক্ত হবে। সুকুকের বিপরীতে প্রথম দিনে এ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। প্রয়োজন মতো টাকা নিতে পারবে ইসলামি ধারার অন্য ব্যাংকগুলোও।

কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নেয়া ৫ ব্যাংকের মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

সাম্প্রতিকে অস্থিরতায় বেসরকারি খাতের সবচেয়ে বড় এ ব্যাংকটির আমানত প্রতিদিন কমছে। গত সোমবার ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছিল ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকায়। গত ৩১ অক্টোবর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা। তবে প্রথম দিনে সবচেয়ে বেশি টাকা দেয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com