বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

অনলাইনে পর্ন ভিডিও স্ট্রিমিং প্রতারণা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
অনলাইনে পর্ন ভিডিও স্ট্রিমিং প্রতারণা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৬
গ্রেপ্তার আবু মুসা ইমরান আহমেদ সানি ও তার সহযোগীরা।

অনলাইন প্লাটফর্মে লাইভ পর্ন ভিডিও স্ট্রিমিং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারকারী চক্রের মূলহোতাসহ ৬ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএম‌পি) কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেপ্তাররা হ‌লো- আবু মুসা ইমরান আহমেদ সানি, মো. আবু শামা (৪১), ফাতেমা আক্তার (২৪), শায়লা আক্তার (৩৪), শাহ আরমান (২৭) এবং মো. সেলিম (৩৫)।

বুধবার রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থে‌কে ১১ টি মোবাইল ফোন, ১৭ টি সিম কার্ড, ২ টি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেকবই, ডেভিট কার্ড-ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়ে‌ছে।

পু‌লিশ জানায়, বাংলাদেশ সরকারের কঠোর পদক্ষেপের ফলে অনলাইন প্লাটফর্মে অশ্লীলতা ও পর্ন সাইট একের পর এক বন্ধ করা হলেও সাইবার অপরাধীরা নিত্য নতুন কৌশলের মাধ্যমে তাদের অপরাধ কার্যক্রম চলমান রেখেছে। বাংলাদেশে নব্য পর্ন ব্যবসা কৌশল হিসেবে অনলাইন প্লাটফর্মে লাইভ পর্ন ভিডিও স্ট্রিমিং পরিচালনা করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে অবৈধভাবে পাচার করে আসছে। অনলাইন প্লাটফর্মে অপরাধ প্রবনতা নিরসনে কাউন্টার টেরোরিজম এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ নিয়মিত সাইবার পেট্রোলিং এর মাধ্যমে একটি আন্তর্জাতিক ভিডিও লাইভ প্লাটফর্ম টপ ক্লাস এন্টার‌টেইন‌মেন্টের মোবাইল এপ্লিকেশন ড্রিম লাই‌ভের অনৈতিক কর্মকান্ড সম্পর্কে জানতে পারে।

পরে ব্যাপক অনুসন্ধান ও অনলাইন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশে ওই অনলাইন মোবাইল এপ্লিকেশন সাইটটির মূলহোতা আবু মুসা ইমরান আহমেদ সানি ও তার সহযোগীদের সনাক্ত করা হয়। গ্রেপ্তার আবু মুসা ইমরান আহমেদ সানি সারা বাংলাদেশে ১২০ টির অধিক এজিন্সির মাধ্যমে ভিডিও লাইভ স্ট্রিমিং সাইটটি পরিচালনা করেন।

গ্রেপ্তার আবু মুসা ইমরান আহমেদ সানি ও তার সহযোগীদের সহায়তায় বাংলাদেশে অননুমোদিত ভার্চুয়াল ডায়মন্ড ও ভার্চুয়াল গেম কয়েন অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তার আবু মুসা ইমরান আহমেদ সানির ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এ্যাকাউন্ট স্ট্যাটমেন্ট পর্যালোচনায় গত ৩ মাসে প্রায় ৩০ কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গে‌ছে।

বৃহস্প‌তিবার সি‌টি‌টি‌সি প্রধান অ‌তি‌রিক্ত ক‌মিশনার মো. আসাদুজ্জামান সাংবা‌দিক‌দের ব‌লেন, গ্রেপ্তার আবু মুসা ইমরান আহমেদ সানি ও তার সহযোগীরা অনলাইন প্লাটফর্মে লাইভ পর্ন ভিডিও স্ট্রীমিং সাইট পরিচালনা করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ ও বিদেশে অবৈধভাবে পাচার করার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপি’র রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ১ টি মামলা দা‌য়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com