বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

বিএনপির পাঁচ এমপির শূন্য আসনে ভোট ১ ফেব্রুয়ারি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
বিএনপির পাঁচ এমপির শূন্য আসনে ভোট ১ ফেব্রুয়ারি

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির পাঁচ সংসদ সদস্যের ‍শূন্যঘোষিত আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পাঁচ আসনে আগামী ১ ফেব্রুয়ারি বুধবার ভোটগ্রহণ করা হবে।

রোববার (১৮ ডিসেম্বর) শূন্য এ আসনগুলোতে উপ-নির্বাচনের বিষয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

জানা গেছে, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি। যাচাই-বাছাই ৮ জানুয়ারি। ইসি সচিব জানায়, উপ-নির্বাচনে ভোট হবে ইভিএমে।

উল্লেখ্য, রাজধানীর গোলাপবাগে গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেয়া হয়। পরদিন ১১ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ে বিএনপির সাত এমপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এসময় সশরীরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বিদেশে অবস্থান করায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। এজন্য নিয়মানুযায়ী- তার আসনটি এখনো শূন্য ঘোষণা করা হয়নি। এছাড়া রুমিন সংরক্ষিত আসনের এমপি হওয়ায় সেখানে উপ-নির্বাচনের পর নতুন সদস্য মনোনীত করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com