বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

যুব নেতৃত্ব গড়তে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্প

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে
যুব নেতৃত্ব গড়তে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্প

‘টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যুব নেতৃত্ব’ প্রতিপাদ্যে গাজীপুরের মৌচাকে শুরু হলো তিনদিনের জাতীয় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্প ২০২২। বাংলাদেশসহ ৭টি দেশের ১৫শ’ যুব স্বেচ্ছাসেবক অংশ নেয় স্বেচ্ছাসেবক ক্যাম্পের ১৪তম এই আয়োজনে।

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে সোমবার ১৪তম এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্‌হাব (অব.)।

স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে এটিএম আবদুল ওয়াহ্‌হাব (অব.) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণে আত্মপ্রত্যয়ী হয়ে তোমাদের আর্তমানবতার সেবায় বেড়িয়ে পড়তে হবে। তবেই সমগ্র বাংলাদেশের মানবতার জয়ধ্বনি প্রতিধ্বনিত হবে গোটা বিশ্বে।

বিজয়ের মাসে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণ করে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রথমদিনের কর্মসূচী। পরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ কুচকাওয়াজে অংশ নেয় এক হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক। মানবতার শক্তিতে বিশ্বাস রাখতে গ্রহণ করা হয় শপথ।

বাংলাদেশ ছাড়াও ভূটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই ও পাকিস্তানের যুব স্বেচ্ছাসেবকরা অংশ নেয় ক্যাম্পে। বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনকে গতিশীল করতে অংশগ্রহণকারী যুব সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে তিনদিনের স্বেচ্ছাসেবক ক্যাম্পে। যুব সদস্যদের মধ্যে মানবিক গুণাবলী ও নেতৃত্বের বিকাশ ঘটাতে এবং সর্বস্তরে স্বেচ্ছাসেবার মনোভাব সৃষ্টিই এই ক্যাম্পের মূল লক্ষ্য।

সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ এম এ সালাম। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, সোসাইটির মহাসচিব, উপ-মহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালকসহ সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

তিন দিনব্যাপী এই ক্যাম্প চলবে আগামী ২১ ডিসেম্বর ২০২২ (বুধবার) পর্যন্ত। বুধবার ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com