বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

রাজধানীর মৌচাকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
রাজধানীর মৌচাকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাকে মারুফ মার্কেটের পেছনের নকশী ভিলা নামের একটি বাড়ির সামনে থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই স্কুলছাত্রীর নাম ফারজানা আক্তার মৌ।

সোমবার দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৌ সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত মৌয়ের বাবা সৌদি প্রবাসী।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে দশম শ্রেণিতে উঠতে না পারায় আত্মহত্যা করেছে মৌ।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানা গেছে। মেয়েটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার আগে বলপেন দিয়ে ছাদের বাউন্ডারি দেয়ালে একটি সুইসাইড নোট লিখে গেছে। সেখান থেকে বলপেনটি ও তার জুতা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তবে লাফিয়ে পড়ার আগে ছাদের বাউন্ডারি দেয়ালে স্কুলের প্রধান শিক্ষককে দায়ি করে একটি সুইসাইড নোট লিখে গেছে বলে জানা গেছে।

নিহত মৌয়ের মামা মোস্তফা কামাল বলেন, সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণিতে চূড়ান্ত পরীক্ষা দিয়েছিল মৌ। তবে ইংরেজি, গণিতসহ তিনটি বিষয়ে অকৃতকার্য হয়। আজকে তাদের দশম শ্রেণিতে ভর্তির শেষ দিন ছিল। এজন্য আমি মৌকে স্কুলের প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাই অনুরোধ করে পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার জন্য। তবে প্রধান শিক্ষক এটি মেনে নেননি। এরপর সেখান থেকে বাসায় এসে সবার অগোচরে ভবনের ছাদে চলে যায়। সেখান থেকে লাফিয়ে পড়ে মৌ। পরবর্তীতে ছাদে গিয়ে তার জুতা এবং ছাদের রেলিংয়ের মধ্যে হাতে লেখা এটি সুইসাইড নোট পাওয়া গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com