বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

নদী, পানি ও মাটি নিয়ে সরকারের মহাপরিকল্পনা রয়েছে: পরিকল্পনামন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
নদী, পানি ও মাটি নিয়ে সরকারের মহাপরিকল্পনা রয়েছে: পরিকল্পনামন্ত্রী

তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনা হলে তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক মহাপরিকল্পনা রয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কয়েকটি খসড়াও ইতোমধ্যে তৈরি করেছে। ভারতের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে। আপনারা ভোটে আসুন। সেখানেই নির্ধারণ হবে কার কতো জনপ্রিয়তা।

মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, গোকুন্ডা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com