বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

বাংলাদেশকে অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে
বাংলাদেশকে অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস

ঢাকায় মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে গণপরিবহনখাতে যে বিপ্লবের সূচনা হয়েছে সে জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন!’

পাশপাশি এ পোস্টে মেট্রোরেলে নিয়োগকৃত ছয় নারী চালককেও অভিবাদন জানিয়েছে দূতাবাস। এতে বলা হয়, ‘আমরা মারিয়াম আফিজাসহ মেট্রো ট্রেনের ছয় নারী চালককে অভিবাদন জানাই।’

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে দেশের প্রথম বৈদ্যুতিক গণপরিবহন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেট্রোরেলের স্বপ্নযাত্রা শুরু হয় ২০১২ সালের ১৮ ডিসেম্বর। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় এ মেগা প্রকল্পটির অনুমোদন দেন। এছাড়া ঢাকার প্রথম মেট্রোরেল লাইন (উত্তরা-মতিঝিল) নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ২৬ জুন।

প্রাথমিক পর্যায়ে জনসাধারণের জন্য স্বপ্নের এ বাহনের দ্বার খুলল শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আপাতত সীমিত যাত্রী নিয়ে চলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com