রাজধানীর শাহবাগের ওসমানী উদ্যান এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ১২৬টি চোরাই মোবাইলসহ ৩ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তাদের কাছ থেকে চোরাই মোবাইল ফোনসেট ছাড়াও নগদ ২ হাজার ৭০০টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মনিরুল আলম (৫০), মো. সবুজ (২৮) ও মো. কাওসার হোসেন (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র্যাব জানতে পেরেছে, তারা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত মোবাইল ফোন সংগ্রহ করে শাহবাগসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।