বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের আভাস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে
জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের আভাস

নতুন বছরের শুরুতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বাড়বে শীতের দাপট। জানুয়ারি মাসজুড়ে ৩ থেকে ৪টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। কুয়াশার সাথে ঠাণ্ডা হাওয়ায় বাড়ে শীতের তীব্রতা। তাপমাত্রা নামে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে বেলা বাড়ার সঙ্গে কমেছে কুয়াশা ও শীতের তীব্রতা।

ঘন কুয়াশার কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে যানবাহন। ভোরে শাহজালাল বিমানবন্দর থেকে সারা দেশে উড়োজাহাজ চলাচল বিলম্বিত হয়। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আর জানুয়ারি মাসে আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান বলেন, জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়বে। এ সময় আরও ৩ থেকে ৪টি শৈত্যপ্রবাহ আসতে পারে।

শীতের পাশাপাশি সকালে ঘন কুয়াশাও আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে, পঞ্চগড়ে ২য় দিনের মৃদু শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডি.সে. রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। সপ্তাহজুড়ে এ শৈত্য প্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের।

মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহে দিনভর হালকা বাতাস থাকায় কমছে না শীতের তীব্রতা এবং কুয়াশার ঘনত্ব। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

নওগাঁয় ৩ দিনের মৃদু শৈত্যপ্রবাহের সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশায় ইরি-বোরোসহ অন্যান্য রবিশস্যের বীজতলার ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। পাবনায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ছিন্নমূল মানুষের জীবন।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com