বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

নির্বাচন হবে নির্বাচনের নিয়মে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
নির্বাচন হবে নির্বাচনের নিয়মে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, নির্বাচন হবে নির্বাচনের নিয়মে। সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জনগণের ওপর বিশ্বাসী। জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট কিছু মন্ত্রণালয়কে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এ কমিটি গঠন কিনা জানতে চাইলে ড. মোমেন বলেন, নির্বাচনের বহুদিন বাকি। দুনিয়ার অন্যান্য দেশে নির্বাচন নিয়ে দুই মাস আগে আলোচনা হয়। আর বাংলাদেশে কি ঢং। সবাই এক বছর আগেই হইচই শুরু করে। এটা খুবই দুঃখজনক।

মোমেন বলেন, নির্বাচন নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। বিশ্বের অন্যান্য দেশে নির্বাচন কেন্দ্রিক আলোচনা মাস দুয়েক আগে হলেও বাংলাদেশে এক বছর আগ থেকেই হইচই শুরু হয়েছে। আর একে ঢং হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

তিনি বলেন, একবার ১ কোটি ২৩ লাখ লোক ভুয়া ভোট দিয়েছে। এখন ওটা বন্ধ। দেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যাতে এরা ভালোভাবে নির্বাচন করতে পারে। সুতরাং সেখানে সব দল আসলে ভালো আর যারা আসবে না, আসবে না।

নির্বাচনে সবার অংশগ্রহণ পদ্ধতি বন্ধ করার পক্ষে মত দেন মোমেন। তিনি যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে বলেন, আমেরিকায় চাইলে যে কেউ নির্বাচন করতে পারে না। যে দলের সমর্থন কম তারা নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে না। আমাদের দেশে চাইলে যে কেউ নির্বাচন করতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com