বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

বগুড়ায় রঞ্জু হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
বগুড়ায় রঞ্জু হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

বগুড়ার শহরের ঝোপগাড়ী এলাকায় রঞ্জু হত্যা মামলায় অভিযুক্ত ১২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল।

সোমবার (২ জানুয়ারি) দুপুরের দিকে তিনি এই আদেশ দেন। আদেশে প্রত্যেক আসামির ২০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রিপন শেখ, রাজু শেখ, রিজু শেখ, আইনুল ইসলাম, রাবু শেখ, একরাম হোসেন ও খয়বর আলী জামিন নিয়ে পলাতক রয়েছেন। আদালতে উপস্থিত পাঁচজন আসামিরা হলো আজগর আলী, সিরাজুল ইসলাম, জিন্নাহ প্রাং, মাহফুজার রহমান ও আশরাফুল ইসলাম ওরফে আশরাফ।

উল্লেখ্য, গত ২০১২ সালের ৭ জুলাই সকাল সাড়ে ৬টায় শহরের ঝোপগাড়ী এলাকায় প্রকাশ্যে রঞ্জুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com