বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধের নির্দেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে
গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধের নির্দেশ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্থাপনায় অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখা বুধবার (৪ জানুয়ারি) বন্ধ রাখা হবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জানুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ৪ জানুয়ারি ভোটের দিন নির্বাচনী এলাকাধীন যে সব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সে সব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে, তা বন্ধ রাখার পরামর্শ দেয়া হলো।

এছাড়াও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপশাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি। বাংলাদেশে নির্বাচন কমিশনের ইতিহাসে অনিয়মের কারণে কোনো সংসদীয় আসনের নির্বাচন পুরোপুরি (সব কেন্দ্র) বন্ধ করার ঘটনা সেটাই প্রথম।

গত ৬ ডিসেম্বর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনর্ভোটের জন্য ৪ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে নির্বাচন কমিশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com