বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

‘ঘুষ নিয়ে দর কষাকষির’ ভিডিও ভাইরাল, দুই রাজস্ব কর্মকর্তাকে বদলি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে
‘ঘুষ নিয়ে দর কষাকষির’ ভিডিও ভাইরাল, দুই রাজস্ব কর্মকর্তাকে বদলি

মাদারীপুরে কাস্টমস ও ভ্যাটের দুই কর্মকর্তার ‘ঘুষ নিয়ে দর কষাকষির’ ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল অভিযুক্ত দুই কর্মকর্তাকে বদলি করেছে খুলনার ভ্যাট কমিশন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, গত ২৯ ডিসেম্বর বিকেলে ১০ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কাস্টমস্ ও এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইমরান কবীর অফিস কক্ষে বসে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে কষাকষি করছিলেন। পরে ২ জানুয়ারি বিকেলে খুলনার ভ্যাট কমিশনের অতিরিক্ত কমিশনার মো. সফিউজ্জামান অভিযুক্তদের স্ট্যান্ডরিলিজ দেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে মাদারীপুর সার্কেল অফিসকে পত্রটি দেয়া হলে তারা খুলনায় চলে যান। অভিযুক্ত দুইজনকেই খুলনা অফিসে ক্লোজড চিঠিতে সংযুক্ত করে অফিসিয়াল তদন্ত করবে ভ্যাট কমিশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com