বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই: খাদ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। বিশ্বব্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশ মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকার আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে দেয়া খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।

খাদ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএসের খাদ্যবান্ধব কর্মসূচি চালু থাকে না। ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময়ে এটি চালু রেখেছে।

চাল-আটা কিনতে আসা ভোক্তা সাধারণ ওএমএস কার্যক্রমের জন্য সরকারকে ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।

এসময় তারা খাদ্যমন্ত্রীকে ওএমএসে বিক্রি হওয়া চাল-আটার পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। একই সঙ্গে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন ভোক্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com