বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে থাইল্যান্ডে যাচ্ছে ১৪ ক্ষুদে রোবট বিজ্ঞানী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে থাইল্যান্ডে যাচ্ছে ১৪ ক্ষুদে রোবট বিজ্ঞানী

আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি থাইল্যান্ডের ফুকেট শহরে বসবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের (আইআরও) ২৪তম আসর। রোবটিক্সের মেধা অন্বেষণের এ বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ১৪ শিক্ষার্থী।

২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ১৪ সদস্য হলেন, উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভি অ্যাকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শবনম খান, সানবিমসের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওমর করিম, চিটাগাং গ্রামার স্কুল- ঢাকার শিক্ষার্থী কাজী মোস্তাহিদ লাবিব, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ভাঙ্গুড়া পাবলিক স্কুলের শিক্ষার্থী বি. এম হামীম, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইশা সোবহান মুনা ও সামিয়া মেহনাজ, রাজশাহী কলেজের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্প, সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী আবরার শহীদ।

সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল বাংলাদেশ দলের সদস্য ১৪ শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন। গতবছরের ন্যায় এবছরও বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. মোহাম্মদ মেহেদী হাসান এবং মোহাম্মদ সিফাত-ই-আরমানসহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ জানুয়ারি রাতে থাইল্যান্ডের ফুকেটের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ দলের ১৪ জন শিক্ষার্থী। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সমন্বয়ক মিশাল ইসলাম ১৪ সদস্যের রোবট দলের নেতৃত্ব দেবেন।

২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এর আগে ২৫-২৬ অক্টোবর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে গত ৪-৫ নভেম্বর ২০২২ দুইদিনের একটি আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজিত হয় রাজধানী ঢাকায়।

সেখানে দুইদিন প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা যাচাই বাছাই করেন ও রোবটিকসের বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ দেন রোবটিকস বিষয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত একদল প্রশিক্ষক। এরপর শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com