বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

পল্লবী স্টেশনেও থামবে মেট্রোরেল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
পল্লবী স্টেশনেও থামবে মেট্রোরেল

আগামী ২৫ জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে মেট্রোরেলের তৃতীয় স্টেশন পল্লবী। সোমবার প্রবাসী কল্যাণ ভবনে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান। ওই দিন থেকে স্টেশনটিতে সব কার্যক্রম চালু হবে।

ডিএমটিসিএলের পরিচালনা পর্যদের বৈঠকে সিদ্ধান্ত হয়, যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে আগামী ২৫ জানুয়ারি খুলে দেয়া হবে মেট্রোরেলের পল্লবী স্টেশন। এর মধ্য দিয়ে ১২ কিলোমিটার পথে চালু হওয়া মেট্রোর ৯টি স্টেশনের তিনটি চালু হচ্ছে। এর পরপরই খুলে দেয়া হবে মিরপুর-১০ স্টেশনটিও। ধারাবাহিকভাবে ২৬ মার্চের পর বাদবাকি স্টেশন খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

এম এন সিদ্দিক বলেন, মেট্রোরেল চলবে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে গেট খোলা হবে ৮টায় আর বন্ধ হবে ১২টায়।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com