বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে
ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির

ঢাকার অদূরে টঙ্গীতে আগামী ১৩-১৫ জানুয়ারি এবং ২০-২২ জানুয়ারি দুই পর্বে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে আইজিপি ইজতেমাস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন। এসময় তিনি বলেন, ইজতেমাকে কেন্দ্র করে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছি।

আইজিপি ইজতেমার আয়োজক উভয় পক্ষকে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইজতেমা পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত তাবলীগের মুরুব্বিরা ইজতেমাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা পরিকল্পনা সভায় উপস্থাপন করেন।

ইজতেমাস্থলের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম দায়িত্ব পালন করবে।

সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি এবং তাবলীগের মুরুব্বীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com