বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

জন্ম-মৃত্যু সনদ জালিয়াতি: দালালকে ৪৫ দিনের জেল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে
জন্ম-মৃত্যু সনদ জালিয়াতি: দালালকে ৪৫ দিনের জেল

জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ জালিয়াতিতে জড়িত জড়িত এক দালালকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন। সনদ জালিয়াতিতে জড়িতের নাম দুর্জয় ফিরোজ।

মঙ্গলবার এক নারীর অভিযোগের প্রেক্ষিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৮ এর ২১(৩) ধারায় ফিরোজকে এই দণ্ডাদেশ দেয়া হয়।

অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, বর্তমান ঠিকানা আমার আওতাধীন এলাকায় হওয়া স্বত্ত্বেও ওই নারীকে ভুল বুঝিয়ে বর্তমান ঠিকানাকে স্থায়ী ঠিকানা দেখিয়ে, অন্য আরেকটি সিটি করপোরেশনে ভুয়া বর্তমান ঠিকানা দেখিয়ে সেই অঞ্চলের আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম নিবন্ধন সংগ্রহ করে দিয়েছেন ফিরোজ। এক্ষেত্রে বর্তমান/ স্থায়ী ঠিকানার প্রমাণ যাচাই না করে জন্ম নিবন্ধন সনদ দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা দক্ষিণ সিটির আওতাধীন সকল সম্মানিত বাসিন্দাদেরকে দালালের খপ্পরে না পড়ে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপযুক্ত প্রমাণসহ সর্বোচ্চ ৫০/১০০ টাকা ফি দিয়ে জন্ম-মৃত্য নিবন্ধন সনদ সংগ্রহ ও সংশোধন করার জন্য অনুরোধ করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com