বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

মেট্রোরেলে সন্তান জন্ম দিলেন সোনিয়া

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
মেট্রোরেলে সন্তান জন্ম দিলেন সোনিয়া

রাজধানীর আগারগাঁও স্টেশনে এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া রানি রায় নামে এক যাত্রী।  চিকিৎসকের কাছে যাওয়ার সময় মেট্রোরেলে উঠেন তিনি।

মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি। এ সময় অন্য যাত্রীরা সহযোগিতা করেছেন বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।

সুকান্ত সাহা বাংলানিউজকে বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই চিকিৎসকের কাছে চেকআপ করাতে হতো। আজ হাসপাতলে ভর্তি করানোর জন্য বাসা থেকে তাকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলেই প্রসব বেদনা উঠে সোনিয়ার। মা এবং ছেলে দুইজনেই সুস্থ আছে। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। সবাই তাৎক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান নবজাতকের বাবা।

সেসময় মেট্রোরেল প্রত্যক্ষদর্শী অন্য যাত্রী সালমা আঁখি বলেন, মেট্রোরেলে এক নারী চিৎকার করছিলেন। চিৎকার শুনে এগিয়ে এসে দেখি প্রসব বেদনা উঠেছে।

তিনি আরও বলেন, এরপর কর্তৃপক্ষের সহযোগিতার তার সন্তানপ্রসবের ব্যবস্থা করা হয়। স্বাভাবিক সন্তানপ্রসব হওয়ায় কোনো জটিলতা তৈরি হয়নি। মা ও সন্তান উভয়েই সুস্থ আছে।

এর আগে, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরের দিন থেকে চালু হয় মেট্রোরেলের যাত্রী চলাচল। তখন থেকেই কেবল আগারগাঁ ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com