বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

শীতজনিত রোগে মৃত্যু ৮১, আক্রান্ত তিন লাখের বেশি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে
শীতজনিত রোগে মৃত্যু ৮১, আক্রান্ত তিন লাখের বেশি

শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত মৃত্যু হয়েছে ৮১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ২৯৫ জন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ৪৪৭ জন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৩৩ হাজার ৯০২ জন। একই সময়ে এ রোগে  মারা গেছেন তিন জন।

বিভাগ ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, শ্বাসতন্ত্রের সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী চট্টগ্রামে। এ বিভাগে ১৪ নভেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ১৮ হাজার ৭৬৫ জন রোগী এ রোগে আক্রান্ত হয়েছেন এবং ৫১ জন মারা গেছেন। এছাড়া ঢাকা বিভাগে (মহানগর ব্যতীত) ১২ হাজার ৪১৫ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহে তিন হাজার ৮৪৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৩ জন। রাজশাহীতে দুই হাজার ৫১ জন, রংপুরে এক হাজার ৭৪০ জন, খুলনায় সাত হাজার ৫৫ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই জন। বরিশালে ৩ হাজার ৪৫২ জন আক্রান্ত হয়েছেন এবং দুই জন মারা গেছেন। সিলেট বিভাগে তিন হাজার ৬৭ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২ লাখ ২৯ হাজার ৬১০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে ১৪ নভেম্বর থেকে ১২ জানুয়ারি সময়ের মধ্যে ঢাকা বিভাগে কেউ মারা যাননি। ময়মনসিংহ বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ হাজার ৯০ জন আক্রান্ত হয়েছেন এবং এ সময়ে ডায়রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে, রাজশাহীতে ১৩ হাজার ৮০০ জন, রংপুরে নয় হাজার ১০৮ জন, খুলনায় ১৭ হাজার ৫২৬ জন, বরিশালে ১০ হাজার ৮৪৯ জন ও সিলেট বিভাগে সাত হাজার ৫০২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com