বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

চলতি বছরেই চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
চলতি বছরেই চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালু

চলতি বছরের মধ্যেই চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথ চালু করার পাশাপাশি খুলনা থেকে মংলা পর্যন্ত রেল লাইনের প্রকল্পটি আগামী জুনের মধ্যে উদ্বোধন করতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, এ বছর নতুন করে আরও ৭০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করা হবে। এর মধ্যে লাকসাম থেকে আখাউড়া ১৭ কিলোমিটার ডাবল লাইন, টঙ্গী থেকে জয়দেবপুর থার্ড লাইন ১১ কিলোমিটার এবং রূপপুর পারমাণবিক কেন্দ্রের সঙ্গে পাকশী পর্যন্ত ১৯ কিলোমিটারসহ মোট ৭০ কিলোমিটার রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের প্রত্যেক জেলার সঙ্গে রেলপথ সংযোগ চালু করা হবে উল্লেখ করে নূরুল ইসলাম সুজন বলেন, দেশে বর্তমানে ব্রডগেজ ও মিটারগেজ রেল ব‍্যবস্থা চালু রয়েছে। আমরা সমস্ত রেল ব‍্যবস্থাকে ব্রডগেজ হিসেবে চালু করতে চাই।

তিনি বলেন, ১৯৬৫ সালে ভারতের সঙ্গে যে রেল ব্যবস্থা বন্ধ হয়েছিল, দুই দেশের চাহিদা অনুযায়ী নতুন করে সেগুলো চালু করতে চাই। বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি এবং আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথ সংযুক্ত করতে চাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com