বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

বগুড়া-৬ আসনে নৌকা ও বগুড়া-৪ আসনে মশাল বিজয়ী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে
বগুড়া-৬ আসনে নৌকা ও বগুড়া-৪ আসনে মশাল বিজয়ী
রেজাউল করিম তানসেন ও রাগেবুল আহসান রিপু। ফাইল ফটো

বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বগুড়া-৪ আসনে জাসদ (ইনু) প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে নির্বাচিত হয়েছেন। এ আসনের কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি ভোট কেন্দ্রের ফলাফলে মশাল প্রতীকে তানসেন পেয়েছেন ২০ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রাথী বহুল আালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪০৪ ভোট।

বগুড়া-৬ (সদর) আসনের মোট ১৪৩ কেন্দ্রের মধ্যে ৮৪ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ২৬ হাজার ২৯৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার পরেই স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ ট্রাক মার্কায় ১২ হাজার ৬৯৪ ভোট পেয়েছেন। তবে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে রেজাউল করিম তানসেন ও রাগেবুল আহসান রিপুর বিজয় নিশ্চিত হওয়ায় নেতা কর্মিরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে বলে লক্ষ্য করা গেছে।

দু’টি আসনের উপ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও ভোটার উপস্থিতির হার ছিলো অনেক কম।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, সম্ভবত ১৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে চুড়ান্ত ফলাফল কাউন্টের পর বলা যাবে কত সংখ্যক ভোট পড়েছে। সেটার শতকরা হার তখনই বলা যাবে।

বগুড়ার দু’টি আসনেই অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রগুলোতে এজেন্ট নিয়োগ দিতে পারেননি। ফলে আওয়ামী লীগ ও ১৪ দলের প্রার্থীর এজেন্টরা এর ফায়দা উঠিয়েছে।

উল্লেখ্য বগুড়া সদর আসনের ১৪৩ টি ভোট কেন্দ্রের বিপরীতে ভোটার সংখ্যা ৪,১০,৭৪৩ জন এবং বগুড়া ৪ সংসদীয় আসনে ১১২ টি ভোট কেন্দ্রের বিপরীতে ভোটার সংখ্যা ৩,২৮,৩১২ বলে নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com