বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

দেশে মাথাপিছু আয় বেড়ে ২৭৯৩ ডলার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
দেশে মাথাপিছু আয় বেড়ে ২৭৯৩ ডলার

চূড়ান্ত হিসাবে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৭৯৩ মার্কিন ডলার হয়েছে। ২০২০-২১ অর্থবছরে যা ছিল দুই হাজার ৫৯১ মার্কিন ডলার। ফলে এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ২০২ মার্কিন ডলার।

রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত এ হিসাব প্রকাশ করেছে। মাথাপিছু আয় বাড়লেও সরকারের প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। সাময়িক হিসাবে এ আয় ছিল দুই হাজার ৮২৪ ডলার। ফলে প্রতি ডলার সমান ১০৭ টাকা ধরে প্রতি বাংলাদেশি মানুষের আয় এখন দুই লাখ ৯৮ হাজার ৮৫১ টাকা।

১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই দ্রুত সমৃদ্ধি অর্জন করছে বাংলাদেশের অর্থনীতি। ১৯৭২-৭৩ অর্থবছরে দেশে বার্ষিক মাথাপিছু আয় ছিল ৬৭৬ টাকা। সেই হিসাবে একজনের দৈনিক আয় ছিল এক টাকা ৮৫ পয়সা। অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলেই মাথাপিছু আয় বেড়েছে।

জিডিপির প্রবৃদ্ধি সবসময় ইতিবাচক থাকায় ধারাবাহিকভাবে বেড়েছে মাথাপিছু আয়। স্বাধীন দেশের শুরুতে যেখানে মাথাপিছু আয় ছিল ৬৭৬ টাকা, সেখানে মাত্র দুই যুগ পর (১৯৯৫-৯৬) সেই মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ১১ হাজার ১৫২ টাকা। এরপর ১৯৯৮-৯৯ সালে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ১৪৩ টাকা। এক ধাপে ২০০০-০১ সালে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় ২৩ হাজার ৯১ টাকা। এরপর ২০০৫-০৬ অর্থবছরে ৩৬ হাজার ৪৪৮ টাকা, ২০১০-১১ অর্থবছরে ৬৬ হাজার ৪৪ টাকা মাথাপিছু আয় হয়।

২০১৫-১৬ অর্থবছরে লাখ টাকা ছাড়ায় মাথাপিছু আয়। এই সময় মাথাপিছু আয় দাঁড়ায় এক লাখ ১৪ হাজার ৬২১ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়ায় এক লাখ ৬০ হাজার ৪৪০ টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com