বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

তিন ফসলি জমিতে কোনো প্রকল্প নয়, নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
তিন ফসলি জমিতে কোনো প্রকল্প নয়, নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে সারা বছর যেসব জমিতে তিন ধরনের ফসল উৎপাদন করা হয় সেসব জমিতে কোনো প্রকল্প নেয়া যাবে না বলে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্ধারিত এজেন্ডার বাইরেও একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন। সেটি হলো— লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় তিন ফসলি জমিতে উন্নয়ন প্রকল্প নিচ্ছে বা বিভিন্ন স্থাপনা তৈরির কাজে এসব জমি ব্যবহৃত হচ্ছে বা এ ধরনের আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সোলার প্যানেল থেকে শুরু করে বিভিন্ন ভবন তৈরি করার প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন— কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। কোনো তিন ফসলি জমিতে প্রকল্প নেওয়া যাবে না, এগুলো সংরক্ষণ করতে হবে। এটি সুস্পষ্টভাবে বলেছেন। এটা আমরা এখন নিয়মিত মনিটর করব।

সরকারি-বেসরকারি সব ক্ষেত্র কি নির্দেশনার মধ্যে পড়বে— জানতে চাইলে তিনি বলেন, কোনো ক্ষেত্রেই কোনো প্রকল্প হতে পারবে না। সরকারি-বেসরকারি সব লেভেলে।

তিনি আরও বলেন, কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। প্রকল্প নেওয়ার সময় যাচাই করে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছেও তা পাঠানো হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে চিঠি দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com