বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের খেলাধুলা বন্ধে পুলিশের মাইকিং

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে
কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের খেলাধুলা বন্ধে পুলিশের মাইকিং

কক্সবাজারের উখিয়ায় কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের সব ধরনের খেলাধুলা বন্ধে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার দুপুর থেকে ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকাসহ উখিয়ার বিভিন্ন এলাকায় উখিয়া থানার পক্ষ থেকে এ মাইকিং করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে এসে প্রতিদিন স্থানীয়দের সঙ্গে খেলাধুলায় অংশ নিচ্ছেন। অথচ স্থানীয়রা এলাকাভিত্তিক ফুটবল, ভলিবল, ক্রিকেটসহ যেসব খেলার আয়োজন করেন সেসব খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়রা অংশ নেন। রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে খেলতে এলে কারণে-অকারণে ঝগড়া-বিবাদ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের খেলাধুলা বন্ধে মাইকিং করা হয়েছে।

বালুখালীর বাসিন্দা রিয়াজ উদ্দিন জানান, স্থানীয় টিমের সঙ্গে খেলতে রোহিঙ্গা খেলোয়াড়দের ভাড়া করে নিয়ে আসা হয়। খেলা দেখতেও পার্শ্ববর্তী ক্যাম্প থেকে শত শত রোহিঙ্গা চলে আসেন। মাঠে আসা দর্শকদের মধ্যে স্থানীয়দের চেয়ে রোহিঙ্গা দর্শক বেশি হয়ে যায়। এসব কারণে অতীতে অনেকবার রোহিঙ্গারা স্থানীয়দের সঙ্গে মারামারিতেও জড়িয়েছেন, এমন উদাহরণ অনেক। এখন খেলা চলছে বালুখালীতে। সেখানেও রোহিঙ্গা অনেক খেলোয়াড় আসার কথা প্রচার করা হচ্ছে।

উখিয়ার পালংখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা কাঁটাতারের বাইরে এসে খেলাধুলায় অংশ নেওয়া মারাত্মক ঝুঁকি। খেলাধুলায় অনেক সময় ভুল বোঝাবুঝিতে সংঘর্ষের সৃষ্টি হয়। রোহিঙ্গাদের উপস্থিতিতে খেলা চলতে থাকলে যেকোনো সময় স্থানীয়দের সঙ্গে সংঘাত হতে পারে। কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের খেলাধুলা বন্ধে যে ঘোষণা এসেছে সেজন্য উখিয়া থানা পুলিশ ধন্যবাদ পাওয়ার যোগ্য।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উখিয়ার বালুখালী পানবাজারের দক্ষিণে ফ্রেন্ডশিপ হাসপাতাল এলাকায় ফজল কাদের চৌধুরী ভুট্টো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুরু হয়েছে। সেখানে স্থানীয়দের পাশাপাশি বিপুল পরিমাণ রোহিঙ্গার উপস্থিতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রোহিঙ্গারা খেলা দেখার সময় উচ্ছৃঙ্খল আচরণ করায় তাদের বাইরে আসা বন্ধে ব্যবস্থা নিতে দাবি তোলেন স্থানীয়রা। এরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খেলায় রোহিঙ্গাদের আসা বন্ধে মাইকিং করেছে উখিয়া থানা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com