বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে থাকছে না বিধিনিষেধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে থাকছে না বিধিনিষেধ

করোনা মহামারির সময় সংগঠন এবং প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন ও ব্যক্তি পর্যায়ে দুইজন একসঙ্গে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের অনুমতি পেতেন। তবে এবার সেই বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ বছর প্রতিটি সংগঠন এবং প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে সবাই শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে আগের বিধিনিষেধ থাকছে না। আমরা মনে করি সবার মাঝে সচেতনতাবোধ এসেছে। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করছি।

উপাচার্য বলেন, সর্বস্তরের জনগণ পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যাবেন। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ঢাবির খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা ও চাঁনখারপুল হয়ে প্রস্থান করা যাবে। কোনোভাবেই শহীদ মিনারের দিকে আসা যাবে না। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপও প্রণীত হয়েছে। ম্যাপ যথাযথভাবে অনুসরণ করার জন্য সবার প্রতি অনুরোধ করছি।

তিনি বলেন, শহীদ দিবস উদযাপনে সার্বিক ব্যবস্থাপনা সমন্বয়ের জন্য শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে অমর একুশে পালনের লক্ষ্যে শহীদ মিনার এলাকায় কোনো মিছিল বা সমাবেশ করা যাবে না। এছাড়া শহীদ মিনার এলাকায় কোনো ব্যানার, পোস্টার বা ছবি টানানো যাবে না। প্রবেশপথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস, রেঞ্জার ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন। তাদেরকে যথাযথ সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও একুশে উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, যুগ্ম সমন্বয়কারী এবং সমিতির সহ- সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা ও সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com