বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

ঢাবি ক্যাম্পাসে থাকবে না অবৈধ ভ্রাম্যমাণ দোকান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে
ঢাবি ক্যাম্পাসে থাকবে না অবৈধ ভ্রাম্যমাণ দোকান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যত্রতত্র ভ্রাম্যমাণ দোকান বন্ধে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বিশেষ অভিযান পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।ক্যাম্পাসের সুন্দর পরিবেশ বজায় রাখতে এই অভিযান চালানো হবে বলে জানিয়েছে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে মহান অমর একুশের প্রস্তুতিবিষয়ক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা জানান।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভ্রাম্যমাণ দোকান রোধে আগামী ২২ ফেব্রুয়ারি থেকেই আমাদের বিশেষ অভিযান থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুব পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক পরিবেশ সংরক্ষণের জন্য নানা উদ্যোগ থাকবে। ইতোমধ্যেই আমরা সে সিদ্ধান্তগুলো নিয়েছি, যাতে কোনো অননুমোদিত ভ্রাম্যমাণ দোকার যত্রতত্র না থাকে। একটি সুন্দর পরিবেশ যাতে আমাদের শিক্ষার্থীরা উপভোগ করতে পারে, সেজন্য আমাদের বিশেষ প্রয়াস থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে এমন ধরনের দোকান যত্রতত্র বসানো এবং খাদ্য পরিবেশন করা যাবে না। এটি পরিবেশ, প্রকৃতি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য বড় আকারের হুমকি হয়ে দাঁড়ায়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরণের ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা বাড়ছে। এর ফলে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বাড়াচ্ছে। এতে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ বলে বিভিন্ন সময় অভিযোগ করে আসছিলেন শিক্ষার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com