বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক শিক্ষকদের তিন দাবি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক শিক্ষকদের তিন দাবি

শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (জাতীয়করণকৃত) চাঁদপুর জেলা শাখার নেতারা।

গতকাল রোববার চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা-২০১৩ অনুযায়ী ৫০ শতাংশ কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড ও প্রযোজ্য টাইমস্কেল প্রদান। ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইমস্কেল সংক্রান্ত ১২ আগস্ট ২০২০ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জটিলতার স্থায়ী সমাধান করে জারিকৃত পত্রটি বাতিলপূর্বক প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন করা। এসএমসি কর্তৃক নিয়োগকৃত বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করা।

স্মারকলিপি দেয়ার সময় চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আব্দুল বারী পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মো. বেলায়েত হোসেন, কামরুল ইসলাম, সদস্য আব্দুস ছামাদ মিয়া, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা জসিম উদ্দিন, মো. মোস্তফা কামাল, মোসাম্মৎ পান্না আক্তার, তাছলিমা বেগম, রাসেদা আক্তার, মো. মোতালেব হোসেন ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com