বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে
দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ এখন আর নেই। মানুষ এখন অনেক সচেতন। মানুষ ইতিহাস জানে।

বুধবার বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো একটা মিটিং-মিছিলও ঠিকভাবে করতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের চরম নির্যাতন করেছে। নারী নেত্রীদের কাপড় টেনে খুলে নিয়েছে। পুলিশি নির্যাতন করেছে। ওরা যা যা করেছে তার কিছুই আমরা করিনি। আমরা তা ভুলি কী করে। কিন্তু আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা দেশের উন্নয়নের দিকে নজর দিয়েছি।

আজ বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, যত বেশি বাধা এসেছে আওয়ামী লীগের ছেলেরা ততবেশি ৭ মার্চের ভাষণ বাজিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি অনেক হম্বিতম্বী করেছে। কিন্তু এখন তো বাইরে গিয়ে অনেক কান্নাকাটি করছে।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। উচ্চ আদালত সেই তার ক্ষমতাকে অবৈধ ঘোষণা করেছে। কাজেই অবৈধভাবে ক্ষমতা দখল এবং দল গঠনও অবৈধ। সেই অবৈধ দল যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। দানবদের হাতে বাংলাদেশের জনগণকে ফেলে দিতে পারি না। বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদায় নষ্ট করবে।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার আওয়ামী লীগই নিশ্চিত করেছে। বিএনপির জন্মই অবৈধ ক্ষমতা দখলকারীর হাত ধরে। দেশবাসী যেন তাদের অবৈধ বলেই প্রত্যাখ্যান করে সেই আবেদন রইল।

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমসহ অন্যান্য কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com