বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপে সংঘর্ষ, ২ শিশু গুলিবিদ্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপে সংঘর্ষ, ২ শিশু গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৫৮ ব্লকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হল- বালুখালী ৮-ডব্লিউ নম্বর আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকের বাসিন্দা ওবাইদুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং একই ব্লকের আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।

কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নুর বশর বলেন, দীর্ঘদিন ধরে দুটি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে চাঁদাবাজি, অপহরণ, আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা চলছে। এ নিয়ে আজ সকাল থেকে দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শিশু গুলিবিদ্ধ হয়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com