বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

সড়ক দুর্ঘটনার ৪০ ভাগ মৃত্যু মোটরসাইকেলে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনার ৪০ ভাগ মৃত্যু মোটরসাইকেলে

সারা দেশে গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৭১২ জন। নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ মানুষ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। অপরদিকে মোট নিহতের ২২ দশমিক ১৭ শতাংশ মানুষ পথচারী।

বুধবার রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বলা হয়, ফেব্রুয়ারিতে সারা দেশে ৪৩৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ঘটেছে ২৩টি দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। নিহতদের মধ্যে ৫৪ জন নারী ও ৬৮ শিশু রয়েছে।

তাদের তথ্যে উঠে আসে, ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় ১০৮ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ১৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭২ জন, অর্থাৎ ১৪ দশমিক ৭৮ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৮৩টি। এতে নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৬৮ শতাংশ।

একই সময়ে ১৭টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৫ জন আহত এবং ৩০ হাজার লিটার জ্বালানি তেল নষ্ট হয়েছে। আর ৯টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত ও সাত জন আহত হয়েছে।

গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদনে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৩টি দুর্ঘটনায় ১২১ জন নিহত হয়েছেন। রাজধানীতে ২৩টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com