শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বাংলাদেশের উন্নয়নে প্রত্যেক ভারতীয় গর্বিত: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের উন্নয়নে প্রত্যেক ভারতীয় গর্বিত: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মৈত্রী পাইপলাইন উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আরও সন্তুষ্টির বিষয় হচ্ছে, করোনা মহামারির সময়েও এই প্রকল্পের কাজ চলমান ছিল। এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ১ মিলিয়ন মেট্রিক টন হাইস্পিড ডিজেল পৌঁছানো যাবে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে এই পাইপলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, পাইপলাইনের মাধ্যমে সরবরাহ খরচ তো কমবেই, একইসঙ্গে এই সরবরাহে কার্বন নিঃসরণও কম হবে। বিশ্বস্ত ডিজেল সরবরাহ কৃষিক্ষেত্রের জন্য লাভজনক হবে। স্থানীয় ব্যবসাও এর মাধ্যমে লাভবান হবে।

তিনি বলেন, আজকের বৈশ্বিক পরিস্থিতিতে অনেক উন্নত অর্থ ব্যবস্থাও টিকে থাকার লড়াই করছে। এই কারণে আজকের আয়োজনের মহত্ত্ব আরও বেশি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নয়ন করেছে উল্লেখ করে মোদি বলেন, এতে প্রত্যেক ভারতীয় গর্বিত। আমরা আনন্দিত যে, আমরা বাংলাদেশের এই উন্নয়ন যাত্রায় অবদান রাখতে পেরেছি। আমার বিশ্বাস, এই পাইপলাইন বাংলাদেশের উন্নয়নে আরও গতি এনে দেবে এবং ২ দেশের মধ্যে বেড়ে চলা যোগাযোগের উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।

যোগাযোগের প্রতিটি ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ২ দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, আমার মনে আছে, বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল যোগাযোগ বাড়ানোর ভিশন নিয়ে কথা বলেছিলেন। তখন থেকেই ২ দেশ মিলে এর অনেক উন্নতি করেছে। এর কারণে করোনা মহামারির সময়েও আমরা বাংলাদেশকে অক্সিজেন পাঠাতে পেরেছি। তার এই দূরদৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, বিদ্যুতের ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতা খুবই সফল। আজ ভারত বাংলাদেশকে ১ হাজার ১০০ এর বেশি মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। মৈত্রী সুপার থার্মাল পাওয়ারপ্লান্টের প্রথম ইউনিটও চালু হয়ে গেছে। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আমরা এর উদ্বোধন করেছিলাম। এর দ্বিতীয় ইউনিটও দ্রæত চালু করার কাজও আমরা করে যাচ্ছি।

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পটি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার যে ভিশন, তার একটি ‘উত্তম উদাহরণ’ বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি বলেন, আমাদের সঙ্গে থাকায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেইসঙ্গে এই প্রকল্প থেকে লাভবান হতে যাওয়া সবার জন্য অনেক অনেক শুভ কামনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com