কিশোরগঞ্জে নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
অনুষ্ঠানমালায় ছিল, প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ। সূর্য উদয়ের সঙ্গে-সঙ্গে সরকারি ও বে-সরকারি প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, ফায়ার সাভির্স সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি , বয়েজ স্কাউটড, গার্ল গাইডস, ও শিশুদের কুচকাওয়াজ, সাড়ে ১০টায় জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাকিলা পারভিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ছিদ্দিকুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) প্রীতি লতা বর্মন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনসুর আলী আরিফ, মুক্তিযোদ্ধা মোঃ কফিল উদ্দিন, এ্যাড মানিক মিয়া, মোঃ আহম্মদ আলী , বেলায়েত হোসেন প্রমূখ।
দুপুরে জাতির পিতার নেতৃত্বে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও ইফতার বিতরণ, বাদজোহর মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা। দুপুর দেড়টায় স্থানীয় হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন।বিকেল তিনটায় উপজেলা পরিষদ চত্বরে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, বিকেল নিকলী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা উপজেলা পরিষদ একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশ। উপজেলা পরিষদ চত্বরে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান অনুষ্টিত হয় খেলায় অংশগ্রহণ করবেন লাল দল বনাম সবুজ দল। মুক্তিযুদ্ধ নিয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন।
এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও বিএনপির ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পৃথক-পৃথক ভাবে মহান স্বাধীনতা দিবস পালন করেন।